1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা মদিনায় হুতি হামলার নিন্দা জানালো তুরস্ক দোহারে এতিম পাঁচ বোনের পাশে স্থানীয় এমপি ও বিএনপি দেশকে হতাশ করেছি, সাফ নিয়ে ইতিবাচক হামজা ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা সৌদি আরবের গাজীপুরের শ্রীপুরে ইউনিয়নকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ বাংলামোটরে হামলা ও গুলি: চারজনকে আটক করল পুলিশ

শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ দিনের সময়, বদলাবে সাড়ে ৫০০ বাসের হর্ন

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে গণপরিবহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে জেলার গণপরিবহনে চলাচলকারী সাড়ে ৫০০টির বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন সরিয়ে সহনীয় মাত্রার হর্ন লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকেরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক ও গণপরিবহনের চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসক বলেন, গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার অন্যতম উপায় হলো গাড়ির অপ্রয়োজনীয় হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করা। এ বিষয়ে মোটরসাইকেল, অটোরিকশা, গণপরিবহনের চালকসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা হচ্ছে।তিনি বলেন, সভায় পরিবহন মালিক ও চালকেরা জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে ৫০০টির বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলে সহনীয় মাত্রার হর্ন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও তারা সম্মতি দিয়েছেন।জেলা প্রশাসক আরও বলেন, গত দুই মাসে শব্দদূষণবিরোধী অভিযানে প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে।তিনি বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য—মানুষকে স্বস্তি দেওয়া এবং একটি শান্ত ও শব্দদূষণমুক্ত গাজীপুর গড়ে তোলা।’মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun