1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতরা হলেন দাউদকান্দির জিংলাতলী গ্রামের দিনমজুর নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫৫)। জিংলাতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন জানান, সকালে নজির মিয়া তার স্ত্রীকে নিয়ে হরিপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তাদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জিংলাতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন বলেন, নজির মিয়ার গ্রাম থেকে তাঁর শ্বশুরবাড়ি প্রায় দেড় কিলোমিটার।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পরপরই স্বজনেরা লাশ দুটি বাড়িতে নিয়ে যান। দাফনের প্রস্তুতির সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য লাশ দুটি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun