1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার চেষ্টা: পরে উদ্ধার ‎১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিলের পানিতে প্রাণ হারালেন বাবা ক্লাব ফুটবলে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ড সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী সোহাগের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা প্রতারণার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

বিমান ও পর্যটন খাতে ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আগামী  অর্থবছরের জাতীয় বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
 
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও পর্যটননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, একটি আধুনিক, দক্ষ এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বিমান পরিবহন শিল্প গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রস্তুত। 

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, এসব প্রকল্প সারাদেশে বিমানবন্দরের সক্ষমতা উলে¬খযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং যাত্রীসেবার মান উন্নত করবে। যাত্রীদের সুবিধা ও সেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্কের আওতা সম্প্রসারিত করা হয়েছে।

তিনি বলেন, একটি নিরাপদ, দক্ষ ও প্রতিযোগিতামূলক বিমান চলাচল খাত গড়ে তোলার লক্ষ্যে সরকার একযোগে যাত্রীসেবার আধুনিকীকরণ, কার্গো ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun