1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

রাজবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান জানান।

তিনি মায়েদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, শিশুর জন্মের পর মায়ের বুকের শাল দুধ শিশুর রোগ প্রতিশেধক ক্ষমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে মায়েদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.এস এম মাসুদ, জেলা পুলিশ সুপার, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপ-পরিচালক আবু নসর মো. কদর উদ্দিন, রাজবাড়ী পৌর প্রশাসক কল্যাণ চেধুরী, সহকারী কমিশনার মো.মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডা. ইবাদত হোসেন, রাজবাড়ী জেলা ইপিআই সুপারভাইজার মো. কামাল হোসেন, রাজবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল আলমসহ ইপিআই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও থানা পর্যায়ের কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩৫ টি ওয়ার্ডে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ বছর জেলায় মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আননতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun