1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় জমকালো আয়োজনে মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশ থেকে মাদক নির্মূল আদৌ কি সম্ভব? সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের দেশের ১৮ কোটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী হাম আক্রান্ত সন্দেহে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত

প্রস্তাবিত বাজেটে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দর্শন প্রতিফলিত হয়েছে : হুইপ দুলু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট শুধু সরকারের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি সুস্পষ্ট দর্শনের প্রতিফলন।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত প্রথম বাজেট দেশের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দিকনির্দেশনা দিয়েছে। সফলভাবে মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ সফর বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাজেটের মাধ্যমে একটি সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে। এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের অবদান ছিল ঐতিহাসিক। তিনি ব্যাক-টু-ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা, বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন যুগের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশীয় সম্পদের ওপর নির্ভরশীল শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে পরিকল্পনার কথা বলেছিলেন, বর্তমান বাজেট তারই বাস্তব প্রতিফলন। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নকে সামনে রেখেই সরকার অর্থনৈতিক কর্মকৌশল গ্রহণ করেছে।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণে বর্ণিত সাম্য, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, নারীর মর্যাদা, শ্রমিকের অধিকার, অর্থনৈতিক সুবিচার এবং প্রতিহিংসামুক্ত রাজনীতির আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, এসব মূল্যবোধ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun