1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের পিওকে ভারতের দখলে নেওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম অবস্থানে চট্টগ্রাম স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে উইন্ডোজ পিসি, আসছে নতুন সুবিধা জুলাই শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের তিন দেশ থেকে ফেরত এলেন ৪০ বাংলাদেশি, দেওয়া হলো আর্থিক সহায়তা অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন: তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়ে চরম প্রাণ ঝুঁকিতে পড়েছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য সেখানে অবস্থান করছিলেন তিনি। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে পুরো শুটিং টিমকে নিয়ে নিরাপদে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী। শুক্রবার দেশে ফেরার পর সাংবাদিকদের কাছে তিনি কাঠমান্ডুর সেই আতঙ্কিত মুহূর্তের বর্ণনা দেন।

অপু বিশ্বাস জানান, ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক তার পরদিন, অর্থাৎ ২৭ আগস্ট তাদের সেই একই পথ দিয়ে কাঠমান্ডু ফেরার কথা ছিল। যে রাস্তা দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, তার কাছাকাছি সময়েই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অপু বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এমন মানবিক বিপর্যয়ের মুখে নেপালে কাজ চালিয়ে যাওয়াকে অস্বস্তিকর মনে করেছেন অপু বিশ্বাস ও তার টিম। স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের কথা চিন্তা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে অপু বলেন, ‘মানুষ যখন সেখানে এত বড় বিপদে, তখন তাদের মাঝে রোমান্টিক গানের দৃশ্য ধারণ করা একেবারেই অসৌজন্যমূলক ও অস্বস্তিকর লাগত।’

‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাসের ভক্তরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে খরাজ মুখার্জি তার নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার অপু বিশ্বাস নিজে ঢাকায় ফিরে পরিস্থিতি ও নিরাপদে দেশে ফেরার বিষয়টি বিস্তারিত জানালেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun