1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সবুজায়নে কাতারের বড় সাফল্য: ২০২৫ সালে সবুজ এলাকা ছাড়াল ২ কোটি ১৯ লাখ বর্গমিটার সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ছয় মাসে শেষ করার লক্ষ্য পটিয়ায় ২০ বছরের পুরনো রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবে ১০ হাজার শ্রমিক গুম ও নির্বাসিত জীবনের বিভীষিকাময় স্মৃতিচারণায় আবেগাপ্লুত সালাহউদ্দিন আহমদ আর্মেনিয়া থেকে কাতারে পৌঁছাল প্রথম লেজার চার্টার ফ্লাইট, বাড়বে পর্যটক সংখ্যা গুমকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপাল ও চীনে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জন মেসির চার গোল ও সুয়ারেজের নৈপুণ্যে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মিয়ামি

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ছয় মাসে শেষ করার লক্ষ্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি জানান, রাষ্ট্রদূত তাদের আশ্বস্ত করেছেন যে, কর্মী পাঠানোর এই পুরো প্রক্রিয়াটি আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী দেশটিতে পাঠানো হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে দেশটিতে প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। নতুন করে কর্মী পাঠানোর পাশাপাশি সেখানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun