1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডা. ইকবালের বদলি, ডা. ইফরানের পদায়ন—উত্তাল লোহাগাড়া ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কাদেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড় অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী 

এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২ মে, ২০২৬

এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার

আনোয়ার সিকদার, কক্সবাজার:

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে সালাহউদ্দিন আহমদ (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র এলাকায় অবস্থান করে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সালাহউদ্দিন। এ সময় তাকে হাতে-নাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালাহউদ্দিন স্বীকার করে, সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করত। পরে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা দাবি করত।

র‌্যাব জানায়, অর্থ লেনদেনের জন্য সে বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করত এবং টাকা পাওয়ার পরপরই ভুক্তভোগীদের ব্লক করে প্রতারণা সম্পন্ন করত।

গ্রেফতারকৃত সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সদরের সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং এ ধরনের গুজব ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun