1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডা. ইকবালের বদলি, ডা. ইফরানের পদায়ন—উত্তাল লোহাগাড়া ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কাদেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড় অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী 

ডা. ইকবালের বদলি, ডা. ইফরানের পদায়ন—উত্তাল লোহাগাড়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিতর্কিত এক কর্মকর্তার পদায়নকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সাবেক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরানের লোহাগাড়ায় পদায়নের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিকরা।
বৃহস্পতিবার (বিকেল ৫টায়) বটতলী স্টেশন সংলগ্ন পুলিশ বক্সের পাশে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

মানববন্ধনে তামিম মির্জা বলেন,
“যে ব্যক্তি বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাকে লোহাগাড়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই আদেশ বাতিল করতে হবে।”
অন্যদিকে, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইকবাল হোসাইনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা।

নুরুল ইসলাম সিকদার বলেন,
“ডা. ইকবাল হোসাইন একজন মানবিক ও জনবান্ধব চিকিৎসক। তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তার আকস্মিক বদলির সিদ্ধান্তে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
ডা. ইকবাল হোসাইনের পক্ষে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যা জনমতেরই প্রতিফলন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, নূরল ইসলাম সিকদার, তামিম মির্জা, মফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির উদ্দিন, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত পদায়ন বাতিল না করা হলে, লোহাগাড়ার জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun