1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জেলার কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে ২ দিন ব্যাপী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ আজ উদ্বোধন করা হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন রাঙ্গামাটির আয়োজনে মঙ্গলবার সকালে কাপ্তাই মডেল মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।

কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি মো. আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার মো. নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ির ফিল্ড সুপার ভাইজার মো. আলী আহসান ভূইয়া, কাপ্তাই প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, সহকারী শিক্ষক মো. শফিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান সমাজের কল্যাণের জন্য কাজে লাগাতে হবে। 

তিনি বলেন, শিক্ষক বা একজন ইমামের বক্তব্যে যেন ভালো সমাজ গঠনে কাজ করে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং সমাজে সেবা বা নৈতিকতা শিক্ষা দেয়ার আহবান জানান তিনি।

২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য,পাঠদান পদ্ধতি ও শ্রেণি ব্যবস্থাপনা,স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, নারী ও বাল্য বিবাহ, মাদকাসক্তি, কিশোর গ্যাং ও পাঠ মূল্যায়নসহ বিবিধ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৮০জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষকগণ অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun