1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ইরান ও কাতারের মধ্যকার সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে আবারও দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা স্বাভাবিকভাবে শুরু হতে পারে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

যৌথ উদ্যোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক

  • পেজেশকিয়ান বলেন, ইরান ও কাতার অতীতে বেশ কিছু যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু যুদ্ধের কারণে সেসব চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যায় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
  • তিনি স্পষ্ট করেন, ইরানি জনগণের সব আইনগত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইরান তার আইনগত অধিকারের বাইরে কিছু চায় না এবং কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।
  • বৈঠকে পেজেশকিয়ান অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক—এটি ইসরাইল চায় না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, সাম্প্রতিক উত্তেজনা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান ও কাতার আবারও পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের পথে এগিয়ে যেতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun