ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী।পরিবারের দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে। স্থানীয়রাও জানিয়েছেন, পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। ”মৃত্যুর সংবাদটি ধামরাই থানা পুলিশ স্থানীয় সূত্রে জানার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহটি উদ্ধার করে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা এ বিষয়ে কথা বললে তিনি জানান, মৃত ব্যক্তির ঠিকানা জানতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলমানএ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারন নিশ্চিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।