1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শরীরী ভাষা দেখে কি সত্যিই মিথ্যাবাদী চেনা সম্ভব? কী বলছে বিজ্ঞান আতলেতিকো মাদ্রিদে বন্দি হুলিয়ান আলভারেজ: স্বপ্নপূরণের পথে বাধা কেন এই তারকা? সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণের উদ্যোগ: যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯, নিখোঁজ ১৩০০ ছাড়াল চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে কঠিন চ্যালেঞ্জের মুখে পিএসজি ও রিয়াল মাদ্রিদ প্রেক্ষাপট: সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি কংগ্রেসে: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের শর্ত বহাল নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি: সরকারের অগ্রাধিকার ও বাস্তবতার চ্যালেঞ্জ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো নওগাঁর সাতজনের মরদেহ শেষ পর্যন্ত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া মোট ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছায়। এর মধ্যে নওগাঁর সাতজনের মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। এছাড়া স্থানীয় বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন।

জানাজা শেষে সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun