1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বরিশালে জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

জেলায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

বিভাগীয় প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল ১০ টায় অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক মো. জাকির হোসেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় মেলায় বরিশাল বিভাগের ৬ জেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

এসকল শিক্ষার্থীরা বিডি ৫০ ভি আর্মি রোবট, মানব কল্যাণে প্রযুক্তির নানা ব্যবহার, ছোলার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, অগ্নিনির্বাপক যন্ত্র, সোলার থার্মোইলেকট্রিক এসি, নিরাপদ ও দুর্যোগ সহনশীল সবুজ জনপদসহ নিজেদের আবিষ্কার করা নানা প্রকল্প তুলে ধরেছেন।

এছাড়াও মেলায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun