1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার, জোর দেওয়া হচ্ছে বিকল্প পথে কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে চীনের বিনিয়োগের আগ্রহ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে ১৬২ জনের প্রাণহানি, নিখোঁজ পাঁচ শতাধিক

পুকুরে বিষ ঢেলে ৫০ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে একটি পুকুরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে উপজেলার বাগান মাঠ গ্রামের মাঠের বড়বিল নামক এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, পূর্বশত্রুতা জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলেও রাতের অন্ধকারে পুকুরে বিষ দেয় করে তারা। এতে পুকুরে থাকা ৪০০ মণ  মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। স্থানীয়রা জানায়, উপজেলার বাগান মাঠের বড়বিল নামক এলাকার মৎস্য চাষি শাহাজামাল  নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৭ বিগা জমিতে মাছের খামার করেছেন। মঙ্গলবার ২৬ মে রাতে কোনো এক সময় তার ৭ বিঘা পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরে চাষ করা পাবদা, টেংরা, সিলভারকার্প রুই, কাতলসহ দেশীয় প্রজাতির ৫০ লাখ টাকার মাছ মারা যায়। মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান শাহজামাল খাঁ।  শাহাজামাল খাঁ জানান, ২০২৪ সাল থেকে তার প্রতিপক্ষরা তাকে এ এলাকা থেকে উচ্ছেদ করার জন্য নানা রকম হুমকি দিয়ে আসছে। সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মাছের প্রজেক্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিপক্ষরা সেখানেও নানাভাবে বাধা প্রদান করাসহ অত্যাচার করে আসছে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে পুকুরে বিষ দিয়ে তার ৫০ লাখ টাকার মাছ মেরেছে বলে তিনি সন্দেহ করছেন।  মহাশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, ওই মৎস্য চাষি অভিযোগ দিলেই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun