1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় বিলম্ব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। বেশিরভাগ বড় দলই তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু সমর্থকদের অপেক্ষায় রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেন এই বিলম্ব? আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হেড কোচ লিওনেল স্কালোনির দল নির্বাচনের পদ্ধতি অন্য সবার থেকে আলাদা। কোচিং স্টাফের প্রত্যেকে নিজেদের আলাদা স্কোয়াড তালিকা তৈরি করেন এবং পরে সেগুলো নিয়ে আলোচনা হয়।এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন সাবেক আর্জেন্টাইন তারকা ও কোচিং স্টাফ সদস্য ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমার, ম্যাচ বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্টিন। শেষ পর্যন্ত সব মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্কালোনি নিজেই। আয়ালা বলেন, ‘আমাদের প্রত্যেকে নিজেদের তালিকা তৈরি করি। পরে গ্রুপ চ্যাটে সেগুলো শেয়ার করা হয় এবং আলোচনা শেষে লিও (স্কালোনি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’ তিনি আরও জানান, কোচিং স্টাফের তালিকাগুলোর মধ্যে পার্থক্য খুবই কম। ‘এক-দুটি নাম ছাড়া প্রায় সবার তালিকাই একই’-বলেন আয়ালা। তবে চূড়ান্ত দল নির্ধারণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ফিটনেস ও ইনজুরি সমস্যা। বিশেষ করে লিওনেল মেসিকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইন্টার মিয়ামির হয়ে সর্বশেষ ম্যাচে তিনি বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন। যদিও মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে, তবুও স্কালোনি এখনো কয়েকটি পজিশন নিয়ে দ্বিধায় আছেন। আয়ালার ভাষায়, ‘প্রায় ৮০ শতাংশ দল ঠিক হয়ে গেছে। তবে কিছু খেলোয়াড়ের বর্তমান ফর্ম ও শারীরিক অবস্থা এখনো পর্যবেক্ষণে আছে।’তিনি আরও বলেন, ‘দলের ভারসাম্যও গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতে তিন ডিফেন্ডার বা পাঁচ ডিফেন্ডারের কৌশল নিতে হলে কোন খেলোয়াড় বেশি কার্যকর হবে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।’ ফিফার নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১ জুনের মধ্যেই আর্জেন্টিনাকে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun