1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার, জোর দেওয়া হচ্ছে বিকল্প পথে কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে চীনের বিনিয়োগের আগ্রহ

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরকে স্থানীয়দের গণপিটুনি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাসনিম (১৬) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার কাজীবাড়ী এলাকায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল ভুক্তভোগী ওই শিশু। এ সময় অন্য এক শিশুকে দিয়ে তাকে ডেকে নেয় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম। পরে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালানো হয়। ওই সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত তাসনিম উপজেলার কবিলারমোড় এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে শনাক্ত করে ফেলে স্থানীয়রা। পরে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার অবুঝ মেয়ের সঙ্গে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। যেন আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে আমি এই ঘটনার কঠোর বিচার চাই।’ এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই কিশোরকে মারধর করা হয়েছে। আহত ব্যক্তিকে ঢামেকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun