1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ইরানের অভিনব প্রতিবাদ ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত পিডিবি প্রকৌশলী নুরুল দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কৌশলে ব্রাজিল, সমালোচনার কড়া জবাব আনচেলত্তির কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে ব্যবসায়ীর প্রাণহানি, আহত ১৩ দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক

রাত ১টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাত ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি এবং দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য এসব এলাকার নদীবন্দর গুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময়ে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে,  শুক্রবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun