1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হবে, তিন মাসে নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ঊর্ধ্বমুখী তেলের বাজার পাকিস্তানের আকাশসীমার বাধায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়ামবাহী কার্গো বিমান প্রবাসী আয় ও রিজার্ভের উল্লম্ফনে শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক খাত

সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার ব্যক্তিগত বিমানে করে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। স্থানীয় সময় দুপুরের কিছুক্ষণ পর রওনা দিয়ে তিনি বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবিতে পৌঁছান এবং সেখানে মোট চার ঘণ্টা অবস্থান করেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়, আমিরাতের দূতাবাস কিংবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে সামনে এল যখন ৭ অক্টোবরের হামাসের হামলা নিয়ে ইসরায়েলে তীব্র বিতর্ক চলছে। অভিযোগ উঠেছে, হামলার প্রায় দেড় সপ্তাহ আগেই এমবিজেড নামে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের নেতা নেতানিয়াহুকে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছিলেন। হারেৎজ পত্রিকার দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীটির বড় ধরনের অভিযানের পরিকল্পনার কথা প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছিলেন। তবে নেতানিয়াহু এ প্রতিবেদন নাকচ করেছেন এবং ওই সংবাদপত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন। এছাড়া হামাসের হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য অভ্যন্তরীণ রাজনীতির মাঠেও তিনি চাপের মুখে রয়েছেন। ইসরায়েলে চলমান এক বিতর্কের মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয়। দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রায় দেড় সপ্তাহ আগেই তিনি নেতানিয়াহুকে এই সতর্কবার্তা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, ওই সতর্কবার্তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছানো হয়নি। একই সময়ে তিনি কঠিন পুনর্নির্বাচন প্রচারণার মুখোমুখি হয়েছেন। বিরোধী নেতারা ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ব্যবস্থায় যে ব্যর্থতা ছিল, তার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন।

সংযুক্ত আরব আমিরাত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে। অতীতে একটি সূত্র জানিয়েছিল, নিরাপত্তা বিষয়ক আলোচনা হলেও তা জাতীয় নেতাদের পর্যায়ে সাধারণত হয় না। এর আগে চলতি বছরের শুরুর দিকে এমবিজেডের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার করা হয়েছিল। তবে মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বীকার করেছিল যে, তিনি এর আগেও একবার গোপনে উপসাগরীয় দেশটি সফর করেছেন।

পুরানো সেই বৈঠকের প্রসঙ্গ টেনে বিশ্লেষকরা বলছেন, ২৬ মার্চ আল-আইন শহরে নেতানিয়াহু ও এমবিজেড বৈঠক করেছিলেন। ওই সময় নেতানিয়াহু বৈঠকটি প্রকাশ্যে নিয়ে আসায় আমিরাতের কর্মকর্তারা অসন্তুষ্ট হয়েছিলেন। কারণ তৎকালীন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাফতালি বেনেত পরদিনই আরব আমিরাত সফরের পরিকল্পনা করেছিলেন। নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে বিষয়টি সামনে এনেছিলেন বলে ধারণা করা হয়, যা তখন দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি করেছিল।

ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। আব্রাহাম অ্যাকর্ডস অনুযায়ী প্রতিষ্ঠিত এই সম্পর্ক আমিরাতকে আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে। একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের একটি শক্তিশালী চ্যানেল হিসেবেও ইসরায়েল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun