1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

চট্টগ্রামে হঠাৎ দেখা অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

তখন বিকেল চারটা। কৃত্রিম ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। কেউ ওয়েভ পুলে। কেউ পানিতে ঝাঁপ দিচ্ছেন। শিশুরাও ব্যস্ত সাঁতার কাটায়। কেউ আবার পরিবার নিয়ে ছবি তুলছেন। ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের ফয়’স লেক সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে উৎসবমুখর পরিবেশ।

আজ শনিবার বিকেল চারটার দিকে সেখানে হাজির হন অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া। হঠাৎ এসে চমকে দেন সবাইকে। তাঁকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। মুহূর্তেই মঞ্চের সামনে ভিড় জমে যায়। অনেকে মুঠোফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন। কেউ আবার পরিবারের সদস্যদের ডাকতে থাকেন, ‘নুসরাত ফারিয়া এসেছে’।

ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে সি ওয়ার্ল্ডে এসেছিলেন এই অভিনেত্রী। মঞ্চে উঠে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। অংশ নেন কুইজ খেলায়। পরে গানের তালে তালে নাচেনও। একপর্যায়ে সম্প্রতি প্রকাশিত তাঁর ‘লোকে বলে’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান।

দর্শনার্থীদের উদ্দেশে নুসরাত ফারিয়া বলেন, ‘চট্টগ্রাম আমার খুব প্রিয় জায়গা। এখানে যতবার আসি, ততবারই মজা করে খাবার খাই। গরুর মাংসের কালাভুনা আমার খুব পছন্দ। মেজবানও অনেক পছন্দ করি।’ নুসরাত জানালেন, এই ঈদের দিনে ঢাকায় বসেও তিনি গরুর মাংসের কালাভুনা খেয়েছেন।

নুসরাত ফারিয়ার উপস্থিতিতে পুরো ওয়াটার পার্ক এলাকায় তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। দর্শনার্থীদের অনেকেই মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। কেউ ভিডিও করেন।

কথা আর গানে মাতিয়ে রাখেনর দর্শনার্থীদের

কথা আর গানে মাতিয়ে রাখেনর দর্শনার্থীদের

আগ্রাবাদ থেকে দুই বন্ধুর সঙ্গে এসেছিলেন মারুফা। তিনি বলেন, ‘আজ অনেক গরম ছিল। তাই ওয়াটার পার্কে চলে এসেছি। এখানে এসে দেখি নুসরাত ফারিয়াও এসেছেন। এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। কিন্তু সময়টা উপভোগ্য হয়েছে।’

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পাহাড় আর হ্রদঘেরা এই বিনোদনকেন্দ্রে প্রবেশ করতেই চোখে পড়ে বিভিন্ন রাইডের সামনে দীর্ঘ সারি। কেউ ফ্যামিলি রোলার কোস্টারে চড়ছেন। কেউ নাগরদোলায় উঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন। শিশুদের ভিড় ছিল বাম্পার কার, সার্কাস ট্রেন, বেবি ড্রাগন ও বিভিন্ন শিশুতোষ রাইডে।

একটি সাদা রঙের বিড়াল নিয়ে পার্কে ঘুরছিলেন অনা পাটোয়ারি। তিনি জানান, তাঁদের বাড়ি ফেনীতে। পরিবারের ১০ সদস্য একসঙ্গে ঈদের ছুটি কাটাতে এসেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিয় পোষা বিড়ালটিকেও সঙ্গে এনেছেন।

নুসরাত ফারিয়াকে সরাসরি দেখে আনন্দিত আগ্রাবাদের বাসিন্দা মোহাম্মদ রোমেল। তিনি বলেন, ‘এই প্রথম তাঁকে সামনে থেকে দেখলাম। ওয়াটার পার্কে এসে এমন চমক পাব, ভাবিনি।’

ঈদের ছুটিতে ফয়’স লেক কমপ্লেক্স যেন হয়ে উঠেছে আনন্দের এক মিলনমেলা। এক পাশে পানিতে ভেজা উচ্ছ্বাস। অন্য পাশে রাইডে চড়ে শিশুদের হাসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun