1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর প্রতিরক্ষা খাতে রেকর্ড ব্যয় বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা-স্বাস্থ্য খাতে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা বাস কাউন্টারে টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান শাহজালালে কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও হুমকির দায়ে মামলা নেতানিয়াহুর ইউএই সফর নিয়ে কঠোর সতর্কবার্তা ইরানের মধ্যপ্রাচ্যে নতুন রণপ্রস্তুতি: ইরানের চারপাশে কি বড় সংঘাতের ইঙ্গিত?

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় বুধবার যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক অপরিশোধিত তেলের দাম আড়াই শতাংশের বেশি বেড়েছে।
বিশ্বের প্রধান দুই তেলের মানদণ্ডের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। 

মঙ্গলবারও অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে হামলা চালায়। এর পরই তেলের দাম বাড়তে শুরু করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর আশপাশে একাধিক বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার সময় এবং ইরান যখন হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল, তখন যে উচ্চতায় তেলের দাম পৌঁছেছিল, বর্তমান দাম এখনো সেই তুলনায় অনেক কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun