বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নতুন সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর সিকদার।সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মণ্ডল।কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা বলেন, গাজীপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন। পাশাপাশি ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।