1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে গঠন করা যায়, তা নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিশদ আলোচনা হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, আইনবিদ ও শিক্ষাবিদদের সমন্বয়ে এই প্রস্তাবনাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উচ্চকক্ষ গঠনের বিষয়টি উঠে আসে। এই প্রস্তাব অনুযায়ী, যদি উচ্চকক্ষ গঠন করা হয় এবং সংসদের মেয়াদে তা বিলুপ্ত না হওয়ার সুযোগ থাকে, তবে উচ্চকক্ষ থেকেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাব রয়েছে যে, ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এ প্রক্রিয়ায় আরও প্রস্তাব এসেছে যে, সরকার ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে স্পিকার এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের একটি বিধান রাখা যায়। বৈঠকে সিনিয়র আইনজীবী ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সলিমুল্লাহ খানসহ প্রায় ৪৪ জন বিশেষজ্ঞ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun