1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ জ্বর কমলেই কি ডেঙ্গু থেকে মুক্তি? যা জানা জরুরি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি খাতের সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে দুই মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর বেলা ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার কারওয়ান বাজারে আয়োজিত এক সমাবেশ থেকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ঢাকাবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। আমরা মনে করি এই যে ব্যর্থতা, সার্বিকভাবে এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জ্বালানিমন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না, তিনিও এখন কথা বলেন না।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ সব কর্তৃত্ববাদী আইন বাতিল করা। কর্মসূচি সফল করতে এদিন থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ শুরু করেছেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশ শেষে কারওয়ান বাজার এলাকায় লিফলেট বিতরণও করা হয়।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গত সাত মাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সংকট দূর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন এবং জ্বালানিমন্ত্রী নিজের দায়িত্ব পালনে নিষ্ক্রিয়। আপাতত এই দুই মন্ত্রীকে সরিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। বরং সংবিধান কাটাছেঁড়া করে ফ্যাসিবাদী কায়দায় জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।”। এ অবস্থায় তারও মন্ত্রিসভায় থাকার অধিকার নেই। এর আগে তথ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কয়েক দিন আগে একজন প্রতিমন্ত্রীকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে।

বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আঁতাতের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তনের দাবি থাকলেও রাষ্ট্র পরিচালনার কৌশলে কোনো পরিবর্তন আসেনি। তার দাবি, আওয়ামী লীগের ভোটব্যাংক টানতে নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও ব্ল্যাকমেল করা হচ্ছে। এছাড়া ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেই দেশ পরিচালিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়েও সরকারের অবস্থান অস্পষ্ট বলে তিনি উল্লেখ করেন। এখনো আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হচ্ছে। শুধু সরকার বা ব্যক্তির পরিবর্তন যথেষ্ট নয়, রাষ্ট্রের বিদ্যমান বন্দোবস্তের পরিবর্তন করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক রাজনৈতিক শক্তি হাল ছেড়ে দিলেও জনগণের অধিকার আদায় ও সরকারকে জবাবদিহির আওতায় আনতে এনসিপি রাজপথে সক্রিয় রয়েছে। এই সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাধ্য করা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু যাঁদের দায়িত্বে সবচেয়ে বেশি অবহেলার অভিযোগ রয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সারা দেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun