1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ জ্বর কমলেই কি ডেঙ্গু থেকে মুক্তি? যা জানা জরুরি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ নতুন হামলা হলে উপসাগরীয় তেল ও এআই স্থাপনায় আঘাতের ইউরোপে তীব্র তাপপ্রবাহে অর্ধলক্ষাধিক মানুষের প্রাণহানি

সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সারা দেশে সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৩ অক্টোবর শুক্রবার এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ কার্যক্রম শুরুর প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের চড়া দাম, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দলীয়করণের প্রতিবাদে দলটির পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই সবকিছুর বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর আমাদের গণবিক্ষোভ কর্মসূচি। এখানে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের কথা শুনে আসছি। বিশেষ করে চারটি বিষয় সবার নজরে এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ।দেশের সন্ত্রাস ও মাদককারবারীদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষের ওপরে এবং।

গণসংযোগের সূচনা হিসেবে কারওয়ান বাজার এলাকাকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে তিনি বলেন, সংবাদকর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমনপীড়ন অব্যাহত রয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এনসিপি মাঠে নেমেছে। কারণ, এই কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচাবাজারের একটি কেন্দ্র। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun