টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে চলমান মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নূরজাহান আক্তার সাথী। এ সময় মেলার মাঠের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।ধনবাড়ী উপজেলার ঐতিহ্য, সংস্কৃতি ও জনসাধারণের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই মেলার মাঠ। মাঠটির উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। মাটি ভরাট কার্যক্রম সম্পন্ন হলে মাঠটি আরও ব্যবহার উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরজাহান আক্তার সাথীর উদ্যোগ, আন্তরিকতা ও প্রচেষ্টা ধনবাড়ী উপজেলাকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে ধনবাড়ী উপজেলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে।