1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

শ্রীপুরে রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সীমানাপ্রাচীর টপকে আগুনের কুণ্ডলী ভবনের ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। তবে নৈশপ্রহরীর চিৎকারে ব্যাংকের কর্মকর্তারা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ব্যাংক সূত্রে জানা যায়, টেংরা এলাকায় অবস্থিত শাখাটির ভেতরেই কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার রয়েছে। শনিবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তারা কার্যালয় তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান। রাতে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী মো. ফরিদ। ফরিদ জানান, রাতে তিনি ব্যাংকের নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করে তারা। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আবাসিক কোয়ার্টারে থাকা কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun