1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা করেন তাঁরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। দিনভর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরেই অবস্থান করছিলেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল।এদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই। অথচ বিভিন্ন প্রকল্প ও অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আদালতের রায়ে চাকরি ফিরে পেলেও জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতনকাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বক্তারা।অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।এ বিষয়ে বক্তব্য জানতে বিকেলে উপাচার্যের দপ্তরে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun