1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! -রাশেদ খাঁন খুলনায় একটি ঘর থেকে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার ভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে মহাস্থানগড়ে সংরক্ষিত ৪৭ মূর্তি আসল নাকি রেপ্লিকা— যাচাইয়ে বিশেষজ্ঞ দল বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে দিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

সেখানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে বাঁধন বলেন, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল।কিন্তু সে আসলে ভেগে গেছে।’

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’

আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি আজও তার মনে জ্বলজ্বল করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun