1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে তারকা খেলোয়াড় আমার আর শাকিব ভাইয়ের রসায়ন এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল: সাবিলা আদ্-দ্বীন হাসপাতাল বেকারি থেকে গ্যাস নির্গত হচ্ছে কি না, পরীক্ষা করা হবে তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! -রাশেদ খাঁন খুলনায় একটি ঘর থেকে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার ভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে

আদ্-দ্বীন হাসপাতাল বেকারি থেকে গ্যাস নির্গত হচ্ছে কি না, পরীক্ষা করা হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে। সেখানে জমাট পানিও দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ওই জমাট পানি এবং রুটির কারখানা থেকে এমন কোনো পদার্থ বা গ্যাস নির্গত হচ্ছে কি না, যা নবজাতকদের সহ্য ক্ষমতার বাইরে, তা পরীক্ষা করা হবে।’

আজ শনিবার বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই হাসপাতালটির পাঁচতলায় নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) যান, সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে কলেজ ভবনের আটতলায় থাকা একটি বেকারি পরিদর্শন করেন। শেষে দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যান। সেখানে ছয় নবজাতক ভর্তি অবস্থায় গত বুধবার মারা যায়। ওয়ার্ডটি পরিদর্শন শেষে হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে আরেকটি ভবন আছে। আট-দশ গজ দূরে। যেটি একটি সেতু দ্বারা হাসপাতালের সঙ্গে সংযুক্ত। ভবনটির আট বা নয়তলায় একটি বেকারি রয়েছে। বেকারিতে দুটি ইলেকট্রিক ওভেন রয়েছে। পরিদর্শনের সময় তিনি সেখানে কোনো বৈদ্যুতিক প্রকৌশলী পাননি, একজন মেকানিক্যাল সহকারীকে পেয়েছেন। সেখানে অনেক ময়লা-আবর্জনাও দেখেছেন। যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী, শিক্ষার্থী ও স্বজনদের উপস্থিতি থাকে, সেখানে এমন অবস্থা থাকা উচিত হয়নি বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রুটির কারখানা থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়ে নবজাতকদের ক্ষতি করেছে কি না, সেটিও আমরা খতিয়ে দেখছি। আমাদের বিশেষজ্ঞরা বিষয়টি পরীক্ষা করছেন। আরও বিশেষজ্ঞ দল পাঠানো হবে। আগামীকালই (রোববার) তাঁরা কারখানাটি পরিদর্শন করবেন।’

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন শেষে বেকারি প্রসঙ্গে হাসপাতালটির পরিচালক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, বেকারিটা হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে অনেক দূরে। এটা কলেজ ভবনের আটতলায় অবস্থিত। বেকারিতে ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হয়। কোনো গ্যাস সেখানে নেই, সবকিছু মেশিনে তৈরি করা হয়। তবে বেকারিতে একটু পানি জমে ছিল। যদিও ওই পানি বেকারিতে ব্যবহার করা হয় না।

তদন্ত প্রতিবেদন ৩ জুন

বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সের ছয় নবজাতকের মৃত্যু হয়। কী কারণে ছয় শিশুর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনা তদন্তের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

প্রাণ হারানো এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বুধবার রাতে রাজধানীর রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। কর্তৃপক্ষের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।

৩ জুন তদন্ত কমিটির প্রতিবেদন জমা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সকালে তদন্ত কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাঁরা এ পর্যন্ত পাওয়া তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের জন্য মারা যাওয়া নবজাতকদের মায়েদের বক্তব্য নেওয়া প্রয়োজন। মায়েরা অনেকেই দূরে আছেন। তদন্ত কমিটি ইতিমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। আরও দু-তিন দিন সময় লাগবে সব মায়ের সঙ্গে দেখা করতে।’

ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘নবজাতকদের অভিভাবকেরা এতে সম্মতি দেননি। সিআইডিসহ সংশ্লিষ্টরা তাঁদের রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নবজাতকের মৃত্যুতে শোকাহত মা-বাবার মানসিক অবস্থা বিবেচনায় বিষয়টি সম্ভব হয়নি। ময়নাতদন্ত ছাড়াও পরিবেশগত একটা প্রতিবেদন দিতে পারব।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্ত কমিটির তিন সদস্যের পাশাপাশি পরে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী, নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসককেও যুক্ত করা হয়েছে। কারিগরিসহ সব বিষয়ে প্রতিবেদনে পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

আদ্-দ্বীন হাসপাতালের কর্মীদের ধাওয়ার মুখে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন সাংবাদিকেরা। আজ শনিবার রাতে রাজধানীর মগবাজারে

আদ্-দ্বীন হাসপাতালের কর্মীদের ধাওয়ার মুখে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন সাংবাদিকেরা। আজ শনিবার রাতে রাজধানীর মগবাজারে

সাংবাদিকদের ধাওয়া

স্বাস্থ্যমন্ত্রী চলে যাওয়ার পরপরই হাসপাতালের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। গণমাধ্যমকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। বাগ্‌বিতণ্ডায় জড়ান।

পরে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, বেকারি স্বাস্থ্যমন্ত্রী সিলগালা করে দিয়ে গেছেন। এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব নয়।

এরপরও গণমাধ্যমকর্মীরা হাসপাতালটির নিচতলায় অবস্থান করে বেকারিতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও র‍্যাবের সদস্যরা এসে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন হাসপাতালটির নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা। একপর্যায়ে ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেওয়া হয়। মারধরও করা হয়। এতে কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun