1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত সাফ নারী ফুটবল মারগাঁওয়ে কী হয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে, কার ওপর খেপেছেন বাটলার সূর্যবংশীর ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার আমরাও ভারতের জমি দখল করে রেখেছি: নেপালের প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত ঈদ শেষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় প্রস্তুত বাগেরহাট প্রশাসন

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১ জুন, ২০২৬

জেলার মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় গতকাল রোববার রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ২ যুবক নিহত হয়।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন-উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক বাসস’কে জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বাসস’কে বলেন, মরদেহ দ’ুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun