1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

অভিজ্ঞ স্ট্রাইকার আজমুনকে বাদ দিয়ে ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ইরানিয়ান ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সার্দার আজমুনকে বাদ দিয়ে ইরানের বিশ্বকাপ দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

২০২৫ সালের মার্চ মাসে আজমুন ইরানের গণমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন। ঐ সময় তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলায় সমর্থনকারী দেশ হিসেবে পরিচিত।

সে সময় ইরানের কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনাকে “বিশ্বাসঘাতকতা” বলে আখ্যায়িত করেছি। বিশেষ করে এই কারণে যে আজমুন দুবাইয়ে খেলেন এবং সেখানেই বসবাস করেন।

বায়ার লেভারকুসেন ও রোমার হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করেছেন। 

আগামী ১৫ জুন লস এ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। যদি মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমনের জন্য প্রয়োজনীয় ভিসা এখনও পায়নি ইরান জাতীয় দল। 

স্কোয়াড :
গোলরক্ষক : আলিরেজা বিরানভান্ড, পায়াম নিয়াজমান্ড, হোসেইন হোসেইনি

ডিফেন্ডার : এহসান হাসাফি, মিলাদ মোহাম্মদী, আলি নেমাতি, শোজায়ে খালিদজাদেহ, হোসেইন কানানিজাদেগান, ডানিয়াল এইরি, রামিন রাজায়েইয়ান, সালেহ হারদানি

মিডফিল্ডার : সামান গোদোস, সাইদ এজাতালোহি, মোহাম্মদ ঘোরবানি, রুজবেহ চেসমি, আমিরিমোহাম্মদ রাজাগিনিয়া, মোহাম্মদ মোহেবি, মেহদি তোরাবি, মেহদি গায়েদি, আলিরেজা  জাহানবাক্স, আরিয়া ইউসেফি

ফরোয়ার্ড : মেহদি টারেমি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, আলি আলিপুর, শাহরিয়ার মোগোনলু, ডেনিস একার্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun