1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত সেতু এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য এসআই মাহিন সরওয়ার বাসস’কে বলের, একটি পণ্যবাহী পিকআপ ভ্যান চলন্ত মোটর সাইকেলকে ধাক্কা দেয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এ সময় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে ১ জন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর ৩ জন গুরুতর আহত হন।  

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun