1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজার স্থানান্তরসহ বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর গত ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলিত ছিল, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের পিওকে ভারতের দখলে নেওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম অবস্থানে চট্টগ্রাম স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে উইন্ডোজ পিসি, আসছে নতুন সুবিধা জুলাই শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের তিন দেশ থেকে ফেরত এলেন ৪০ বাংলাদেশি, দেওয়া হলো আর্থিক সহায়তা

ফেনীতে ডেঙ্গু শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজ সকালে জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

শোভাযাত্রাটি হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার, ড্যাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল এবং ফেনীর আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রুকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মনিরা হক বলেন, করোনার মতো ডেঙ্গুর কোন ভ্যাকশিনেশন নেই। ফলে আমাদের ডেঙ্গু ঠেকাতে গেলে প্রতিরোধমূলক কার্যক্রমে যেতে হবে। আমাদের আশপাশে জমে থাকা পানি এডিস মশার জন্য সুইটেবল। আমাদের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। তাই চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের পরিবারগুলোকেও সচেতন হতে হবে। সরকারি উদ্যোগে আমরা কাজ করছি। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun