1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সবসময় ভারতকে নিয়ে ভাবলে চলবে না, নিজের দেশের স্বার্থ আগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেন গৃহযুদ্ধ: প্রধান পক্ষগুলোর অবস্থান ও ক্ষমতার লড়াইয়ের সমীকরণ আদালতের রায়ের প্রতিবাদে কোনো ধরনের হরতাল-ধর্মঘট ডাকা অবৈধ: হাইকোর্ট ইসরায়েলি গোয়েন্দাদের গোপন সাক্ষ্যে তৈরি তথ্যচিত্র ‘নাজা’ পেল ভেনিস উৎসবে বিশেষ জুরি পুরস্কার বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ৪ থেকে ৫ বিলিয়ন ডলারে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা ‎সাভারে বায়নাকৃত জমির সীমানা নির্ধারণ করতে গেলে বাঁধা ও প্রাণনাশের হুমকি জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফাকে স্মরণ প্রেক্ষাপট: নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে প্রতিটি দলের ২৬ জনের পুরো স্কোয়াড ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় মাঠে উপস্থিত থাকবে বলে ফিফা ঘোষনা দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সংগীতের সময় শুধুমাত্র শুরুর একাদশ মাঠে থাকত, আর বদলি খেলোয়াড়রা কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে সাইডলাইনে দাঁড়াতেন।

তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে সেই প্রচলিত রীতি বদলে যাচ্ছে।

এখন খেলোয়াড়রা দর্শকসারির দিকে মুখ করে দাঁড়ানোর পরিবর্তে সেন্টার সার্কেলের চারপাশে অবস্থান করবেন। শুরুর একাদশের পাশাপাশি বাকি ১৫ জন বদলি খেলোয়াড়ও সেন্টার সার্কেলের দুই পাশে তাদের সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, “ফিফা বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা খেলা উপভোগ করার অভিজ্ঞতায় নতুনত্ব আনছি। জাতীয় সংগীতের সময় সব খেলোয়াড় ও রেফারিদের সেন্টার সার্কেলে একে অপরের মুখোমুখি দাঁড় করানো ঐক্য, গর্ব ও আবেগের একটি মুহূর্ত সৃষ্টি করবে, যা সত্যিকার অর্থে দলগুলোর এবং সবার জন্য হবে। ফিফা বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড় ও প্রতিটি সমর্থকের জন্য, আর ম্যাচ-পূর্ব এই নতুন আয়োজন সেই বিষয়টিকেই প্রতিফলিত করে।”

এটাই বিশ্বকাপের একমাত্র নতুন সংযোজন নয়। ফিফা এর আগেই ঘোষণা দিয়েছে বিশ্বকাপের ফাইনালে সুপার বোল হাফটাইম শো- এর আদলে একটি হাফটাইম শো অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাডোনা ও শাকিরার মত বিশ্বসেরা তারকারা অংশ নেবেন।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে। আয়োজক তিনটি দেশের প্রতিটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

মাঠের খেলাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কর্নার কিক এবং দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাগুলোও পর্যালোচনা করবে। পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের পানীয় বিরতি রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun