1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

মোঃ নজরুল ইসলাম, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (৩০) ও জুনেদ আহমদ (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় হৃদয় আহমদ (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, বড়লেখার দক্ষিণভাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাব উদ্দিনের বাড়িতে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় সাহাব উদ্দিন (৪৬), মোঃ সোহেল আহমদ বটল (৩৩) ও আবু সুফিয়ান (৩২)-কে আটক করা হয়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাহাব উদ্দিনকে ৩ দিনের, সোহেল আহমদ বটলকে ৭ দিনের এবং আবু সুফিয়ানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun