1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার টেক্সাসে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে।

কলেজ স্টেশনে অনুষ্ঠিত ম্যাচে লটারো মার্টিনেজ ও গুইলিয়ানো সিমিওনে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল আর্জেন্টিনার।

লিওনেল মেসি বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ লিওনের স্কালোনি। ২৪ মে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য মেসিকে পুরোপুরি ফিট করে তুলতেই তাকে বিশ্রাম দেওয়া হয়।

ধীরগতির ম্যাচে ৩৭তম মিনিটে প্রাণ ফিরে আসে। হন্ডুরাসের ক্রিস্টোফার মেলেন্দেজ পেনাল্টি বক্সে নিকোলাস টাগলিয়াফিকোকে ফাউল করলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। মার্টিনেজ স্পট কিক থেকে নিচু শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

৫৪তম মিনিটে আর্জেন্টিনা ব্যবধান দ্বিগুণ করে। মার্টিনেসের বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পাস থেকে সিমিওনে বল পেয়ে জোরালো শটে হন্ডুরাস গোলরক্ষক এডরিক মেনজিভারকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে হন্ডুরাস প্রায় মাঝমাঠই পার হতে পারেনি। আর্জেন্টিনা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, তরুণ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও দলের নিজস্ব খেলার ধরণ ও পরিচয় অটুট রয়েছে। হয়তো আরও ভালো খেলা সম্ভব ছিল। কিন্তু দলের স্বকীয়তা ও পরিচয়ের দিক থেকে আমি মনে করি সেটি অক্ষুন্ন রয়েছে, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেটাই ধরে রাখতে চাই, যাতে এই পরিচয় হারিয়ে না যায়।”

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মঙ্গলবার আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন মেসি প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে স্বল্প সময়ের জন্য খেলতে পারেন। সে ক্ষেত্রে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun