1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিষেধাজ্ঞার ২২ দিনেও মান্তাদের ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বায়ার্ন কোচ কোম্পানি জর্ডানে গির্জায় গুলিবর্ষণে হতাহতের ঘটনায় শোকের ছায়া থমথমে সাজেক: পর্যটন বন্ধে কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা শাহজালাল বিমানবন্দরে অনিয়মের পাহাড়, ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ব্যবস্থায় দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ

লালমনিরহাটে ধরলা নদীতে দুই ভাই নিখোঁজ, উদ্ধার কাজ চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন।

আজ রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ দুই কিশোর হলো, মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪)। তারা মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর প্রায় ২টার দিকে দুই ভাই তাদের বন্ধু মেহেদীকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে যায়। 

গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তিনজনই বিপদে পড়ে। এ সময় মেহেদী প্রাণপণে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নদীর স্রোতে তলিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ নদীর তীরে জড়ো হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে নিখোঁজ দুই ভাইকে খুঁজে বের করার চেষ্টা চালান। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাদ আহমেদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবুও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

একইসঙ্গে দুই ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun