1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সবসময় ভারতকে নিয়ে ভাবলে চলবে না, নিজের দেশের স্বার্থ আগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেন গৃহযুদ্ধ: প্রধান পক্ষগুলোর অবস্থান ও ক্ষমতার লড়াইয়ের সমীকরণ আদালতের রায়ের প্রতিবাদে কোনো ধরনের হরতাল-ধর্মঘট ডাকা অবৈধ: হাইকোর্ট ইসরায়েলি গোয়েন্দাদের গোপন সাক্ষ্যে তৈরি তথ্যচিত্র ‘নাজা’ পেল ভেনিস উৎসবে বিশেষ জুরি পুরস্কার বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ৪ থেকে ৫ বিলিয়ন ডলারে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা ‎সাভারে বায়নাকৃত জমির সীমানা নির্ধারণ করতে গেলে বাঁধা ও প্রাণনাশের হুমকি জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফাকে স্মরণ প্রেক্ষাপট: নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

প্রথম ওয়ানডেতে মার্শ এবং পুরো সিরিজে নেই হেড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অন্যদিকে বিশ্রামের কারণে ওয়ানডে সিরিজে কোন ম্যাচেই পাওয়া যাবে না মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে। 

এমনই প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান মার্শ। এজন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। 

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মার্শ। ৯ জুন বাংলাদেশের আসার কথা রয়েছে তার। ঐ দিন থেকেই মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে।

মার্শের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। পাকিস্তান সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 

আইপিএলের দীর্ঘ ধকল ও ক্লান্তি কাটাতে অতিরিক্ত বিশ্রাম ও ব্যক্তিগত কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না হেড। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় আসে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে আজ প্রথম অনুশীলন করে অসিরা। 

এবার অভিজ্ঞ পেসত্রয়ীর প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।

৯ জুন থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun