1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জেলার চুনারুঘাট উপজেলার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। আহত পিযুষ দেবনাথ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথ তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৭টায় ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালার ওপর উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। 

এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun