1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু: ছয় দিনে ৭৫ হাজার আবেদন প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ইরানি হামলার আশঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ ইরান যুদ্ধ আরও ছয় মাস দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সতর্কতা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৫৮ জীবনযাত্রার মান সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য: মধ্যপ্রাচ্যে প্রথম, বিশ্বে চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু: ঢাকা বিভাগে অংশ নিচ্ছেন ১৪৭২ অ্যাথলেট

ইনজুরিতে ছিটকে গেলেন ফ্লোরেস, বিশ্বকাপ দলে নেলসনকে নিল কানাডা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

মঙ্গলবার কানাডা তাদের বিশ্বকাপ দলে জেডেন নেলসনকে অন্তর্ভুক্ত করেছে। তিনি মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেসের পরিবর্তে দলে সুযোগ পেলেন। ফ্লোরেস কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ফাইনালে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হন।

মেক্সিকান ক্লাব তিগ্রেস ইউএএনএল’র হয়ে খেলা ফ্লোরেসের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। গত মাসে দেপোর্তিভো তোলুকার বিপক্ষে তার দলের পরাজয়ের ম্যাচে তিনি এই চোট পান। এ কারনে গত শুক্রবার তার অস্ত্রোপচার করা হয়েছে।

২৩ বছর বয়সী নেলসন বর্তমানে মেজর লিগ সকার’র ক্লাব অস্টিন এফসির হয়ে খেলছেন। বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে কানাডার ২-০ ব্যবধানের জয়ে তিনি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন।

এর আগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়েও খেলেছেন নেলসন। গত মাসে কানাডার চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার পরও তিনি জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ছিলেন।

বিশ্বকাপের তিন সহ-আয়োজক দেশের একটি কানাডা। ১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপ ‘বি’-তে তাদের বাকি দুটি ম্যাচ সুইজারল্যান্ড এবং কাতারের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun