1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি

প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ২টার ঠিক আগে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনিওস মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামিতে আসছিল। অবতরণের মুহূর্তে বিমানটি রানওয়ের পাশে থাকা বেশ কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করে। যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটির ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটল। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun