1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত চমেক হাসপাতালকে দালালচক্র মুক্ত করার ঘোষণা মেয়রের দিনাজপুরে মৎস্য সম্প্রসারণ খামারটির মৎস্য পোনা উৎপাদনে সফলতা অর্জন সাতক্ষীরায় সুন্দরবন থেকে ৮৭৭ কুইন্টাল মধু ও ২৬৩ কুইন্টাল মোম সংগ্রহ নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু  ইআইআর প্রকল্পের বহুমুখী সুফল সরকারের খাল খনন কর্মসূচির কার্যকারিতা প্রমাণ করেছে ইরানকে আলোচনায় বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প গুয়ানতানামো সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্থানীয় নির্বাচনে ব্যালট সংকটের জেরে দ. কোরিয়াজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ২০২৭ সালের শেষ নাগাদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শেষ হবে : যুক্তরাষ্ট্র

রংপুরে অভিযানে ১১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে জানান, অভিযানে কোতয়ালী থানা ৬ জন, তাজহাট থানা ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

কোতয়ালী থানার অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, ওয়ারেন্ট তামিল এবং চুরির মামলার তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যা চেষ্টা ও গুরুতর আঘাত সংক্রান্ত মামলার ১ আসামি এবং ১ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun