1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন শফিকুল আলম মনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার তাকে (গ্রেড-২) এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে সরকার। তিনি নিজে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন -অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। 

তবে শর্ত থাকে যে, এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

তিনি যেদিন এই পদে যোগদান করবেন, সেই তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun