1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান মনস্কতা ও সৃজনশীলতা ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়।

১২ জুন (শুক্রবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা নানাবিধ আধুনিক ও প্রায়োগিক বৈজ্ঞানিক আইডিয়া নিয়ে এ শোকেসিং প্রোগ্রামে অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো অতিথিদের দারুণভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭১ মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ্। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার জনাব রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য উপজেলা কর্মকর্তা এবং সিরাজদিখান উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ্ বলেন, “তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রযুক্তিনির্ভর ও আধুনিক বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের এসইডিপি-এর আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS)-এর আয়োজনে এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই মেলাটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের মেধার মূল্যায়ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun