1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব এলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

রুমিন ফারহানা তার প্রশ্নে উল্লেখ করেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট স্বাক্ষর করেছে। এই প্রেক্ষাপটে তিনি জানতে চান, বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে প্যাক্টটি কেবল তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তিনি বলেন, প্যাক্টটি যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কার্যকর ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে। এটি মূলত মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ একটি বিষয়, তাই এ নিয়ে অন্য কোনো পক্ষের উদ্বিগ্ন হওয়ার অবকাশ নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সম্পূর্ণভাবে বর্তমান সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তিনি বলেন, তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে বাংলাদেশ অবশ্যই বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে। তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসার আগে প্যাক্টের সুবিধা বা অসুবিধা নিয়ে আগাম আলোচনা করার সময় এখনো আসেনি বলে তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুনরায় নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে প্যাক্টটিতে যোগদান বা না করার বিষয়টি আলোচনার পর্যায়ে নেই। তবে ভবিষ্যতে যদি সদস্যদেশগুলোর পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে, তবে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun