1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানিয়েছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ‘চুক্তির বিষয়ে ইরান এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপের মাটিতে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম উল্লেখ করেছে, গত দুই মাসে ট্রাম্প অন্তত ৩৮ বার ঘোষণা দিয়েছেন যে খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘সম্ভাব্য কোনো সমঝোতা সম্পর্কে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত এই বিষয়ে ট্রাম্পের যেকোনো বক্তব্যকে তার আগের মন্তব্যগুলোর মতোই বিবেচনা করা উচিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun