1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

এবারের ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল : পগবা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফ্রান্স দলটি ভাল বলে দাবী করেছেন পল পগবা। আট বছর আগে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তারকা মিডফিল্ডার পগবা। 

ইএসপিএন’র সাথে আলাপকালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার বলেন ফ্রান্সের বিশ^কাপ জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী। এ সম্পর্কে পগবা বলেন, ‘অবশ্যই সবাই ফ্রান্সকে ফেবারিট হিসেবেই দেখছে। সম্ভবত ফ্রান্সের এই দলটিতে এই মুহূর্তে বিশে^র সেরা খেলোয়াড়রা রয়েছে। যদিও বিশ^কাপ জয়ে এসব যথেষ্ঠ নয়। এ কারনেই তাদের উপর চাপটা একটু বেশী। যতটা সম্ভব নিজেদের মান বজায় রেখে বিশ^কাপ এগিয়ে যেতে হবে।’

২০১৮ বিশ্বকাপ ফাইনালে দিদিয়ের দেশ্যমের অধীনে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছিল। ঐ ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সের হাতে উঠেছিল বিশ^ মঞ্চের শিরোপা। 

এবারের দলে কিলিয়ান এমাবাপ্পে, এন’গোলো কান্টে, ওসমানে ডেম্বেলের সথে পগবাও আছেন। তাদের সাথে আরও আছেন মিখায়েল ওলিসে, রায়ান চেরকি ও উইলিয়ান সালিবা। 

পগবা বলেন, ‘আমার কাছে প্রতিভাই সবকিছু। এ কারনেই বলছি এবারের দলটি সবদিক থেকে সেরা। আশা করছি এই দলেই হাতেই উঠবে বিশ^কাপ শিরোপা।’

মোনাকোর মিডফিল্ডার পল পগবা তার সাবেক সতীর্থ এমবাপ্পের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, আবারও সে সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থের প্রমাণ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun