1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

জয় দিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে।

অন্যদিকে হাইতির বিপক্ষে ১-০ গোলে জয় পায় স্কটল্যান্ড। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল স্কটিশরা।

তবে শেষ মুর্হূতের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়েছে কাতার। দু’দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
সুইজারল্যান্ড-কাতার :

স্যান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শনিবার ৬৭ হাজারের বেশি দর্শকের সামনে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ড ও কাতার।

১৭ মিনিটে বক্সের ভেতর রেমো ফ্রয়লারকে ফাউল করেন কাতার গোলরক্ষক মাহমুদ আবুনাদা। সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ২৯ বছর বয়সী ব্রিল এমবোলো। বিশ্বকাপে পেনাল্টি থেকে এটি প্রথম গোল। সুইজারল্যান্ডের হয়ে ২৫তম গোল করলেন এমবোলো। তাই ১-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করে সুইজারল্যান্ড। কিš‘ ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পা”িছল না তারা।

এমবোলোর গোলেই ম্যাচ শেষ করার পথে ছিল সুইজারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে সুইজারল্যান্ডকে জয় বঞ্চিত করেন কাতারের বুয়ালেম খুখি। বাঁ-প্রান্ত থেকে হোমাম আহমেদের ক্রসে হেডে বল সুইজারল্যান্ডের জালে পাঠান খুখি। ম্যাচে ১-১ সমতা ফেরায় কাতার। এরপর বাকী আরও ৪ মিনিটে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে সুইজারল্যান্ড ও কাতার।

দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে এসে প্রথম পয়েন্টের দেখা পেল কাতার। ২০২২ সালে নিজেদের প্রথম আসরে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছিল তারা। ঐ আসরে মাত্র একটি গোল করে কাতার।

আগামী ১৮ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে কাতার। একই দিন বসনিয়া হার্জেগভিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড।
স্কটল্যান্ড-হাইতি :

৬৪ হাজার দর্শকদের উপস্থিতিতে ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড ও হাইতি। জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে হারায় স্কটিশরা।

২৮ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে স্কটল্যান্ড। অ্যাডামসের পাস থেকে বল পান গ্যানন-ডোক। বক্সের ভেতর জন ম্যাকগিনকে বল দেন গ্যানন-ডোক। দুর্দান্ত শটে গোল আদায় করে নেন ম্যাকগিন। জাতীয় দলের ২১তম গোল করলেন তিনি। তবে বিশ্বকাপের মঞ্চে এই প্রথম গোল করলেন ম্যাকগিন।

শেষ পর্যন্ত ম্যাকগিনের গোলেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ প্রত্যাবর্তন ম্যাচে জয় দিয়ে স্মরনীয় করে রাখল স্কটল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ৩৬ বছর পর জয়ের দেখা পেল তারা। সর্বশেষ ১৯৯০ সালে জয় পেয়েছিল স্কটিশরা। এ ম্যাচ দিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরল হাইতি।

ম্যাচে বল দখলে সমানে-সমান ছিল স্কটল্যান্ড ও হাইতি। তবে শট নেওয়ার দিক দিয়ে এগিয়ে ছিল হাইতি। 

১৩ শট নেয় তারা। ৮টি নেয় স্কটিশরা। তবে দু’দল লক্ষ্যে রাখতে পারে সমান ৩টি করে।

১৯ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। একই দিন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়া-তুরস্ক :

কানাডার ভ্যানকুভারে বিসি প্যালেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।

২৭ মিনিটে প্রথম গোল করে অস্ট্রেলিয়া। দলের হয়ে গোল করেন নেস্তরি ইরানকুন্ডা। ঐ গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় অসিরা।

ম্যাচের ৭৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন করে অস্ট্রেলিয়া। গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ শটে বল জালে জড়ান কনর মেটকাফ। ২-০ গোলের লিড নেয় অস্ট্রেলিয়া। শেষ অবধি ঐ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অসিরা।

১৯ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। একই দিন প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun