1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু মাদরাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শাহেদ-সেলিম-সাঈদ সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বিসিসিসিআই’র ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ

রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

জুলাই আন্দোলনে আলোচিত মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তারার করেছে তাজহাট থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য বাসস’কে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার আকতারুজ্জামান ভুট্টু রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আকতারুজ্জামান ভুট্টু জুলাই আন্দোলনের সময় নিহত নগরীর পূর্ব ঘাঘটপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে মানিক মিয়া হত্যার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাজহাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun